কিশোরগঞ্জ–৩ আসনে ধানের শীষের পক্ষে ওলামা দলের দোয়া ও কোরআন তেলাওয়াত

করিমগঞ্জ প্রতিনিধি,
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে কিশোরগঞ্জ–৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক সফল শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের শারীরিক সুস্থতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় করিমগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে মাদ্রাসার মুহতামিম, শিক্ষকবৃন্দ, ছোট ছোট কোরআনের হাফেজগণ ও স্থানীয় মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ ছিল ধর্মীয় ভাবগম্ভীর ও আবেগঘন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফুল হোসেন পাভেল বলেন,
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর আদর্শকে ধারণ করেই আজ বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দিতে সংগ্রাম করছে। ড. এম ওসমান ফারুক একজন পরীক্ষিত ও যোগ্য নেতা—তার সুস্থতার জন্য আমাদের সবাইকে দোয়ায় শামিল হতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে করিমগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী হারুন সরকার বলেন,
“ড. এম ওসমান ফারুক করিমগঞ্জ–তাড়াইলের উন্নয়নের প্রতীক। তাঁর নেতৃত্বেই এই জনপদের শিক্ষা, অবকাঠামো ও মানবিক উন্নয়ন এগিয়ে যাবে। আজকের এই দোয়া মাহফিল আমাদের রাজনৈতিক নয়, ঈমানি দায়িত্ব।”
কিশোরগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাজী মনজুরুল হক মামুন ভূঁইয়া বলেন,
“বিএনপি মানেই ইসলামি মূল্যবোধ ও আলেম-ওলামাদের সম্মান। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া ইসলামের পক্ষে আপসহীন ভূমিকা রেখেছেন। আমরা তাঁদের রুহের মাগফেরাত কামনা করছি।”
জাতীয়তাবাদী ওলামা দল, কিশোরগঞ্জ–৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও তাড়াইল উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন বলেন,
“এই দোয়া মাহফিল শুধু একটি কর্মসূচি নয়, বরং ইসলাম ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে আমাদের অঙ্গীকারের বহিঃপ্রকাশ।”
করিমগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আসাদুল্লাহ গালিব বলেন,
“আল্লাহর কালাম দিয়ে শুরু হওয়া যে আন্দোলন, ইনশাআল্লাহ তা বিজয় দিয়েই শেষ হবে। ড. এম ওসমান ফারুক একজন দ্বীনদার ও জনবান্ধব নেতা।”
ওলামা দল করিমগঞ্জ উপজেলা সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আজিজুল হক বলেন,
“সত্য ও ন্যায়ের পক্ষে কলম যেমন কথা বলে, তেমনি আজ দোয়ার মোনাজাতে আমরা জালেমি ও অবিচারের অবসান কামনা করছি।
ওলামা দল করিমগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ তানভীর আহমেদ সিদ্দিকী বলেন,
“আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আল্লাহর সাহায্যই আমাদের প্রধান ভরসা।”
এছাড়াও আবুল কালাম (ওলামা দল, তাড়াইল উপজেলা)সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে বক্তব্য রাখেন।
শেষে বিশেষ মোনাজাতে দেশ, জাতি, গণতন্ত্রের মুক্তি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, ড. এম ওসমান ফারুকের সুস্থতা এবং ধানের শীষের বিজয় কামনা করা হয়।



