খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে গনতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা

সামজাদ জসি,সিনিয়র স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের কসবা উপজেলার কাইমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় কাইমপুর ইউনিয়নের জাজিসার মধ্যপাড়া খেলার মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া (০৪) কসবা আখাউড়া আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া।
সভাপতিত্ব করেন কাইয়ুমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দীন আহমেদ খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, আখাউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদদীন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি বসির চৌধুরী, সহ সভাপতি ওমর ফারুক, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান সহ কসবা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, কাইমপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাএদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



