তানভীর আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে একাধিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি ২০২৫) দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে এসব দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (২ জানুয়ারি ২০২৫) দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে পৃথক পৃথকভাবে এসব দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দেশনেত্রীর রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দৌলতপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলের নেতৃত্বে উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মিঠু শেখ, হাসান আহমেদ, রতনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। তিনি বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী। তাঁর আদর্শ আমাদের আগামীর পথচলায় প্রেরণা জোগাবে।” দৌলতপুর উপজেলা বিএনপির একমাত্র অভিভাবক আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার দিকনির্দেশনায় ৭নং হোগলবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মোল্লার কার্যালয়েও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন শামিম রেজা মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। উল্লেখ্য, দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে আয়োজিত এসব দোয়া মাহফিলের মাধ্যমে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশনেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।