নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস শেয়ার করেছেন আব্দুল্লাহ আল জাবের। সেখানে তিনি ‘হাদি ভাই’ নামের এক ঘনিষ্ঠ বড় ভাইয়ের সঙ্গে পুরোনো একটি স্মৃতির কথা উল্লেখ করেছেন, যা বর্তমানে নেটদুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আব্দুল্লাহ আল জাবের একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে এবং হাদি ভাইকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি ইনকিলাব পত্রিকার আড্ডার সময়ের একটি ঘটনার স্মৃতিচারণ করেন। আব্দুল্লাহ আল জাবের লিখেন, “হাদি ভাই ইনকিলাবের ভাই-বোনদের আড্ডায় একবার দুষ্টামি করে বলতেছিলেন— আমারে যদি কখনো গ্রেফতার করে রিমান্ডে নেয় আমি বলমু জাবেররেও নিয়া আসেন। অর্ধেক রিমান্ড ওর পাওনা। ওরে নিয়া আসলে আমার আফসোস, কষ্ট কোনটাই থাকবে না।” স্ট্যাটাসের শেষের দিকে আবেগপ্রবণ হয়ে তিনি প্রশ্ন রাখেন, “হাদি ভাই কি আমারে এখন মিস করেন!” পোস্টটি থেকে বোঝা যায়, তাদের মধ্যে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। হাদি ভাইয়ের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে জাবেরের এই স্মৃতিচারণ অনুসারীদের মাঝে আবেগের সঞ্চার করেছে।