বিশেষ প্রতিনিধি,করিমগঞ্জ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই ঘোষিত ঐতিহাসিক সিদ্ধান্তে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন গতির সঞ্চার হয়েছে। বিশেষ করে করিমগঞ্জ উপজেলার নেতাকর্মীরা হাতপাখা প্রতীককে বিজয়ী করতে এখন দারুণভাবে উজ্জীবিত। আজ সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলা কার্যালয়ে এক আনন্দঘন ও উৎসাহমূলক পরিবেশের সৃষ্টি হয়। পীর সাহেব চরমোনাইয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা হাতপাখার মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার-কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বলেন, পীর সাহেবের দিকনির্দেশনা আমাদের জন্য এক বিশাল পাথেয়। আলমগীর হোসাইন তালুকদারের মতো একজন সুশিক্ষিত ও যোগ্য প্রার্থী আমাদের এই আসনের জন্য সঠিক পছন্দ। তৃণমূলের কর্মীরা এখন ঐক্যবদ্ধ এবং তারা বিশ্বাস করেন, আগামী নির্বাচনে হাতপাখার বিজয় সুনিশ্চিত করতে তারা দিনরাত কাজ করে যাবেন। বরণ করে নেওয়ার সময় হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে ধৈর্য ও শৃঙ্খলার সাথে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তিনি বলেন, "জনগণের সেবা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষে আমরা রাজপথে আছি এবং থাকব ইনশাআল্লাহ।" এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও সাধারণ সমর্থকগণ উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি করেছে।