চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও প্রবীণ নজরুল সংগীতশিল্পী এম এ মান্নান

সাংস্কৃতিক প্রতিবেদক:
চন্দ্রালোক সংগীত একাডেমি’র প্রতিষ্ঠাকালীন ওস্তাদ, দেশের প্রখ্যাত প্রবীণ নজরুল সংগীতশিল্পী এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম কণ্ঠযোদ্ধা জনাব এম এ মান্নান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এম এ মান্নান ছিলেন একাধারে একজন নিবেদিতপ্রাণ সংগীতগুরু এবং মহান মুক্তিযুদ্ধের শব্দসৈনিক। তার মৃত্যুতে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গন এবং সংগীতপ্রেমীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘকাল ধরে চন্দ্রালোক সংগীত একাডেমির মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে শুদ্ধ সংগীত চর্চা ছড়িয়ে দিতে কাজ করে গেছেন।
তাঁর মৃত্যুতে ‘নতুন দৃষ্টি’ পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।



