চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

মোঃ হাবিবুর রহমান ,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ৫০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে তারা বিএনপিতে যোগ দেন।
উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী আলিম আল রাজি জজ-এর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে নতুন সদস্যরা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে আলমগীর রেজা, আব্দুর রহমান ও ইউপি সদস্য সাদিকুল ইসলাম উল্লেখযোগ্য।
নেতারা জানান, বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। উপজেলা বিএনপি নেতারা নতুনদের স্বাগত জানাই



