বিশেষ প্রতিনিধি:   ইসলামী আন্দোলন ভালুকা শাখার প্রধান উপদেষ্টা ও ময়মনসিং ১১ ভালুকা আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত প্রার্থী মাওলানা মুফতি মোস্তফা কামাল কাসেমী হাত পাখায় ভোট চেয়ে শুক্রবার সন্ধায় পৌর এলাকায় গণ সংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।   গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলার দক্ষিণের সাংগঠনিক সম্পদক মাওলানা ইলিয়াস আমেনী, যুব আন্দোলনের ময়মনসিংহ দক্ষিণ এর সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন খান, ভালুকা উপজেলা যুব আন্দোলনের সভাপতি আবু তাহের মেজবাহ্, ইসলামী আন্দোলন ভালুকা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক স্বাধীন সরকার সহ আরও অনেকেই।   এসময় মাওলানা মুফতি মোস্তফা কামাল কাসেমী বলেন, “জনতার আস্থার প্রতীক হাতপাখা এখন পরিবর্তনের প্রতীক হিসেবে নির্বাচনী মাঠে প্রতিষ্ঠিত হচ্ছে। মানুষ দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতা, ন্যায্য অধিকার থেকে বঞ্চনা এবং সুশাসনের অভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে।”   তিনি আরও বলেন, “দেশের মানুষ প্রকৃত শান্তি, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা চায়। ইনশাআল্লাহ, হাতপাখার বিজয়ের মাধ্যমে এই বঞ্চনার অবসান ঘটবে এবং জনগণের প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়িত হবে।”