জান্নাতের টিকেট না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক: মুশফিকুর রহমান

আখাউড়া প্রতিনিধি : সিজান সরকার
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কুসবা-আখাউড়া) আসনে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান সম্প্রতি কর্ণেল বাজার, মণিয়ন্দ ইউনিয়নে নির্বাচনী সভায় অংশ নেন। ধানের শীষের নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “আমরা বেহেশত-দোজখ দিতে পারব না। বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক।
মুশফিকুর রহমান আরও উল্লেখ করেন, আসন্ন ফেব্রুয়ারি ১২ তারিখের নির্বাচন গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “গত ১৭ বছর ধরে আমরা ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি। বিএনপির বহু নেতাকর্মী জেলজুলুমে নির্যাতিত হয়েছে। এবার ধানের শীষে ভোট দিয়ে জয় নিশ্চিত করার সুযোগ এসেছে।
তিনি বিএনপির কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য ও শিক্ষাসহ ৮টি অগ্রাধিকার পরিকল্পনার কথা তুলে ধরেন। এছাড়া ভোট প্রক্রিয়ায় টাকা-পয়সার খেলা বা প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
মুশফিকুর রহমান বলেন, “বেহেশত-দোজখ দেওয়ার মালিক আল্লাহ। আমাদের লক্ষ্য জনগণের জন্য আনন্দ ও উন্নয়ন নিশ্চিত করা।”



