সমর্থকদের উদ্দেশ্যে মোঃ মোসাদ্দেক ভূইয়া বলেন, "দীর্ঘদিন আপনারা আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। আপনাদের ত্যাগের বিনিময়ে মাঠ গোছানো সম্ভব হয়েছিল। জোটের বৃহত্তর স্বার্থে আমি সরে দাঁড়ালেও আপনাদের এই ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ।"
উল্লেখ্য, তিনি জোটের এই সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।জোটের স্বার্থে প্রার্থিতা প্রত্যাহার করলেন জামায়াত নেতা মোঃ মোসাদ্দেক ভূইয়া

সিনিয়র করেসপন্ডেন্ট ফজলে করিম মোহাম্মদ নাজমুজ্জামান
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ মোসাদ্দেক ভূইয়া। ১০ দলীয় জোটের আসন সমঝোতার অংশ হিসেবে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।
আজ রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের চিঠি জমা দেন। পরবর্তীতে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি বলেন, জোটের সিদ্ধান্তই চূড়ান্ত।
সমর্থকদের উদ্দেশ্যে মোঃ মোসাদ্দেক ভূইয়া বলেন, "দীর্ঘদিন আপনারা আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। আপনাদের ত্যাগের বিনিময়ে মাঠ গোছানো সম্ভব হয়েছিল। জোটের বৃহত্তর স্বার্থে আমি সরে দাঁড়ালেও আপনাদের এই ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ।"
উল্লেখ্য, তিনি জোটের এই সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।