ঠাকুরগাঁও–৩ আসনে মনোনয়ন দৌড়ে ১০ জন প্রার্থী

রানীশংকৈল প্রতিনিধি : হাসিনুজ্জামান মিন্টু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–৩ আসন (পীরগঞ্জ–রাণীশংকৈল) থেকে মোট ১০ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে এ আসনে নির্বাচনী প্রতিযোগিতা জমে উঠতে শুরু করেছে।
মনোনয়ন দাখিলকারী প্রার্থীদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জাহিদুর রহমান জাহিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিজানুর রহমান মাস্টার এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।
এ ছাড়া অন্যান্য দল থেকে মনোনয়ন জমা দিয়েছেন কমিউনিস্ট পার্টির প্রভাত সমীর শাহজাহান আলম, গণ অধিকার পরিষদের মামুনুর রশীদ মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আল আমিন, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির কমলা কান্ত রায়, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ ও মুসলিম লীগের খলিলুর রহমান।
স্বতন্ত্র প্রার্থী হিসেবেও একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি হলেন আশা মনি।
নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী দিনে মনোনয়ন যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে এই আসনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



