সামজাদ জসি,সিনিয়র স্টাফ রিপোর্টার
আজ ০৮ জানুয়ারী রোজ বৃহস্পতিবার রাতে আনুমানিক ১২:৩০ মিনিটের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ একটি অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের মিনারকুট এলাকা হতে রাব্বি প্রকাশ বাবু (২২) পিতা- মৃত কবির নামক ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ১৯০০ (এক হাজার নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তার বাড়ি মিনারকুট, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
ডিবি পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয় এবং এ- সংক্রান্ত গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।