সামজাদ জসি। সিনিয়র স্টাফ রিপোর্টার। ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে আজ ১২/১/২০২৬ ইং তারিখে সকাল ৮.৩০মিনিটের সময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সুলতানপুর এলাকা হতে আখউড়া উপজেলা মনিয়দন গ্রামের গফুর মিয়ার ছেলে মনির হোসেন (৩০) গাজা সহ আটক করা হয়। ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা ডিবি পুলিশ সুলতানপুর এলাকা হতে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদর থানাধীন সুলতানপুর এলাকা হতে ০৭ (সাত) কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক তালিকা মূলে জব্দ করা হয় এবং এ-সংক্রান্তে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।