চিফ রিপোর্টার, আজিজুল হক। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শহিদ ওসমান হাদীর কবর জিয়ারত উপলক্ষে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে ইনকিলাব মঞ্চ, শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ের শহিদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ সময় শহিদ হাদীর হত্যার বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহিদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে