“তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে কিশোরগঞ্জ বিএনপির গভীর শোক”

চীফ রিপোর্টার আজিজুল হক
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম। এক শোকবার্তায় তিনি বলেন,
“বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন—তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আপসহীন নেতৃত্বের এক উজ্জ্বল প্রতীক। তাঁর জীবন সংগ্রাম, ত্যাগ ও দেশপ্রেম এ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন,
“স্বৈরাচারবিরোধী আন্দোলনে দেশনেত্রীর অবদান জাতি কোনোদিন ভুলবে না। সংকটময় সময়ে তিনি যে সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছেন, তা নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”
নাজমুল আলম মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন,
“এই শোকের মুহূর্তে আমরা সবাই এক গভীর বেদনায় স্তব্ধ। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—আমিন।”



