বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ সদর উপজেলার ১১নং দানাপাটুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ও জিয়া মঞ্চ কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মো. শাহজাহান হোসেনের বাড়িতে আয়োজিত এক সামাজিক অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মো. নাজমুল আলম। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব লুৎফুর রহমান তালুকদার, দানাপাটুলী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব রাসেল মাহমুদ ও সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম। জিয়া মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সদস্য সচিব জনাব শাহাদাত হোসেন সুমন এবং পৌর শাখার আহ্বায়ক জনাব খাইরুল ইসলাম। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দের উপস্থিতিতে সামাজিক অনুষ্ঠানটি এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।