দৌলতপুরে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

ছবি সংগৃহীত
তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী গ্রাম থেকে একটি পুরোনো ও পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মরহুম সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) আসমত উল্লাহর বাড়িতে পরিত্যক্ত অবস্থায় শেলটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। উদ্ধারকৃত শেলটির ওজন প্রায় ১৮ কেজি এবং উচ্চতা ২৪ ইঞ্চি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, "মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। এটি নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় আইনগত ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।" ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এটি ব্যবহৃত হয়েছিল।



