'ধানের শীষ জয়ী হলে স্বপ্নের রূপগঞ্জ গড়বো' স্লোগানে রূপগঞ্জে দিপুর গণসংযোগ

শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ চালিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
আজ ৬ জানুয়ারি, ২০২৬, দিনব্যাপী তিনি রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া, দীঘিবরাবো, মোগরাকুল, নোয়াপাড়া ও আশপাশের বিভিন্ন এলাকাগুলিতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান।
গণসংযোগ কর্মসূচিতে বিএনপি নেতা আমিনুল ইসলামের উদ্যোগে যাত্রামুড়া উত্তরপাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। যাত্রামুড়া এলাকার বিএনপি নেতা মাহমুদ হাসান সিয়াম ও যুবদল নেতা মাহবুব ভুঁইয়ার নেতৃত্বে গণসংযোগ করা হয়। নেতাকর্মীরা বলেন, সারা দেশের মতো রূপগঞ্জেও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
গণসংযোগকালে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, ধানের শীষ জয়যুক্ত হলে সবাইকে সঙ্গে নিয়ে স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলবো। তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সারা দেশের মধ্যে রূপগঞ্জেই সবচেয়ে বেশি ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হবে বলে আমি আশাবাদী।



