সামজাদ জসি,সিনিয়র স্টাফ রিপোর্টার আজ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র মাফফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে (০২ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনিত ধানের শীষের এমপি প্রার্থী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সদ্য সাবেক আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এম এ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এতে আরো উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মহিউদ্দিন আহম্মেদ মহিন, উপজেলা যুব দলের সভাপতি পদ প্রার্থী মঞ্জুরুল ইসলাম মজনু ও স্থানিয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সহ অন্যান্যরা। এ সময় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া শেষে উনার জীবনের নানা দিক তুলে ধরে বক্তরা আলোচনা করেন।