মোঃ হাবিবুর রহমান নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি নতুন বছরের(২০২৬) প্রথম দিনে একজন ছাত্র-ছাত্রী তার নিজ ক্লাসে পরীক্ষায় কৃতকার্য হওয়ার মাধ্যমে যে আনন্দ উপলব্ধি করে সেটার পরিপূর্ণতা তখন ওই উপলব্ধি করা যায় যখন একজন ছাত্র তার নতুন শ্রেণীর নতুন পাঠ্য বই হাতে পায়। আর এরি ধারাবাহিকতায় নতুন বছর ২০২৬ এর ১লা জানুয়ারি নাচোল উপজেলায় প্রাথমিক থেকে মাধ্যমিক সকল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়। আর এ ব্যাপারে নাচোল উপজেলার শিবপুর ম্যালাডাঙ্গা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক বরাবর জানতে চাইলে শিক্ষক মহোদয় বলেন আমরা যথাসময়ে পাঠ্যবই হাতে পেয়েছি এবং যথাসময়ে শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে ছাত্র ছাত্রীদের মাঝে পাঠ্যবই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছি। আর নতুন পাঠ্যবই হাতে পেয়ে আমার অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অত্যন্ত আনন্দিত।