আখাউড়া প্রতিনিধি, সিজান সরকার ‎ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত (আলাইহি রাহমা)–এর দিকনির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনে দলটির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শরীফ মৃধার নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। ‎আজ বুধবার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের চোয়ারকুড়ি বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা কর্মসূচির মাধ্যমে এ প্রচারণা চালানো হয়। এ সময় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নেতা–কর্মীরা মানবতা, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান। ‎প্রচারকালে ইঞ্জিনিয়ার শরীফ মৃধা বলেন, ‎“ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মানবতার রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়। আল্লামা ইমাম হায়াত (আলাইহি রাহমা) যে আদর্শ দেখিয়ে গেছেন, সেই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই। ‎দলীয় সূত্র জানায়, আগামী কয়েক দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় ধারাবাহিকভাবে প্রচার ও জনসংযোগ কর্মসূচি চলবে। এসব কর্মসূচিতে দলটির স্থানীয় নেতৃবৃন্দ, সমর্থক ও সাধারণ ভোটারদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।