নীলফামারী প্রতিনিধি,নাঈম ইসলাম। নীলফামারীতে আর্তমানবতার সেবা ও সামাজিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘নব দিগন্তের স্পর্শ’-এর ৩ মাস মেয়াদী নতুন আহ্বায়ক পরিষদ গঠন করা হয়েছে। সংগঠনের এক অফিসিয়াল নোটিশের মাধ্যমে এই কমিটি ও বিভাগীয় দায়িত্ব ঘোষণা করা হয়। নবগঠিত এই পরিষদে নাঈম ইসলামকে ভারপ্রাপ্ত আহ্বায়ক ও প্রধান সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয়েছে। সংগঠনের লক্ষ্য পূরণে এবং কাজকে আরও গতিশীল করতে মোট সাতটি পৃথক বিভাগ গঠন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— প্রশাসন ও সচিবালয় বিভাগে সদস্য সচিব মো: সিফাত ইসলাম, শিক্ষা ও সচেতনতা বিভাগে যুগ্ম-আহ্বায়ক নিঝুম আক্তার, স্বাস্থ্য ও মানবিক সেবা বিভাগে যুগ্ম-আহ্বায়ক মো: আরমান ইসলাম, সংস্কৃতি ও ক্রীড়া বিভাগে সম্পাদক মো: মামুন ইসলাম, প্রচার ও তথ্য-প্রযুক্তি বিভাগে মো: সায়েম ইসলাম এবং অর্থ ও পরিকল্পনা বিভাগে কোষাধ্যক্ষ হিসেবে মো: আতিক ইসলাম। সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও প্রধান সমন্বয়ক নাঈম ইসলাম জানান, "নতুন বাংলাদেশের আলোয় দুঃখ মোচনের লক্ষে আমরা ঐক্যবদ্ধ। প্রতিটি বিভাগকে আগামী ৩ মাসের কর্মপরিকল্পনা (Action Plan) জমা দিতে বলা হয়েছে। আমরা রক্তদান, শিক্ষা সচেতনতা এবং পরিবেশ রক্ষাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জেলায় ইতিবাচক পরিবর্তন আনতে চাই।" কমিটির অন্যান্য সদস্যরাও জেলার সামগ্রিক উন্নয়নে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিজেদের সর্বোচ্চ সচেষ্ট থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।