নীলফামারীতে ৩ পুলিশ কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নাঈম ইসলাম, জেলা প্রতিনিধি, নীলফামারী
আজ মঙ্গলবার নীলফামারী পুলিশ লাইন্স মেসে এক আবেগঘন পরিবেশে তিন জন পুলিশ কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী জেলা পুলিশ সুপার জনাব শেখ জাহিদুল ইসলাম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
দীর্ঘ কর্মজীবন শেষে যাদের আজ জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়, তারা হলেন:
জনাব মোঃ দিলসাদ আলী, আর.আই পুলিশ লাইন্স নীলফামারী।
জনাব মোঃ ইসমাইল হোসেন, পুলিশ পরিদর্শক (সশস্ত্র)।
জনাব মোঃ নুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সদস্য ও কর্মকর্তাবৃন্দ বিদায়ী কর্মকর্তাদের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। এসময় বিদায়ী কর্মকর্তাগণও তাদের দীর্ঘ চাকুরিজীবনের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বিদায়ী কর্মকর্তাদের আগামী জীবনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং শেষে তাদের হাতে সম্মাননা স্মারক ও বিদায়ী শুভেচ্ছা উপহার তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নীলফামারী।
জনাব এ.বি.এম. ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)।
জনাব মাহমুদ নাসের জনি, অতিরিক্ত পুলিশ সুপার (ইনসার্ভিস ট্রেনিং সেন্টার)।
জনাব মোঃ ফারুক আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)।
জনাব এ.কে.এম. ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল)।
জনাব নিয়াজ মেহেদী, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল)।
এসময় জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।



