নীলফামারী–লালমনিরহাট জেলার উদ্যোগে তিস্তা ব্যারেজ সংলগ্ন হেলিপ্যাড মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নাঈম ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারী ও লালমনিরহাট জেলার যৌথ উদ্যোগে নীলফামারীতে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। আজ ডালিয়া হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
জনসভায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠে সৃষ্টি হয় ব্যাপক জনসমাগম। এ সময় ড. শফিকুর রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য রাখেন।
আয়োজক সূত্র জানায়, এই জনসভার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং আগামীর রাজনৈতিক কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করা হয়।
জনসভা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে কর্মসূচি সম্পন্ন হয়।



