স্টাফ রিপোর্টার,তানভীর আহমেদ  কিশোরগঞ্জ–৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক সফল শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক নেয়ামতপুড় ইউনিয়ন পরিষদের সামনে এক নির্বাচনী প্রচারণা ও পথসভায় অংশ নেন। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. এম ওসমান ফারুক বলেন, “করিমগঞ্জ–তাড়াইলের মানুষ দীর্ঘদিন ধরে ভোটের অধিকার ও ন্যায্য উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যেতে পারলে এই এলাকার শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানে আমূল পরিবর্তন আনা হবে।” তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করা হবে এবং হাওড় অধ্যুষিত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বলেন, “ড. এম ওসমান ফারুক একজন সৎ, যোগ্য ও পরীক্ষিত নেতা। এই আসনের উন্নয়নের জন্য তার কোনো বিকল্প নেই। ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করা মানেই জনগণের বিজয় নিশ্চিত করা।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলম। তিনি বলেন, “তরুণ সমাজ আজ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারেন ড. এম ওসমান ফারুক। যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে মাঠে থাকবে।” পথসভাটি সঞ্চালনা করেন করিমগঞ্জ উপজেলা যুবদলের নেতা আলম। তিনি তার বক্তব্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নির্বাচনী প্রচারণা জোরদার করার নির্দেশনা দেন। পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত জনতা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ড. এম ওসমান ফারুককে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।