পাবনার ফরিদপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে

মোঃ আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ পাবনার ফরিদপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিন সকাল সাড়ে ১২টার দিকে ভোটকেন্দ্রে প্রবেশের পর আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের সহযোগীতায় ভোট দেন বৃদ্ধা মমতা (৯০)।
ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর সিবি পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করেই সকাল সকাল ভোট দিতে আসছেন বয়স্ক ও তরুণ ভোটাররা। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি।
বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকালে ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর সিবি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের এই মানবিকতা চোখে পড়ে।
বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে ভালোভাবে হাঁটতে পারেন না। পায়ে চলার শক্তি খুব একটা নেই, কানেও কম শোনেন। তবে ভোট দেওয়ার প্রতি তার খুব আগ্রহ ছিল, তাই নিজের ভোট দিতে এসেছেন তিনি।
শান্তিপূর্ণ পরিবেশে নিজের ভোট দেওয়ার পর মমতা জানান, আমি খুব অসুস্থ তাই ভ্যান থেকে নেমে বুথে যেতে পারছিলাম না। সিঁড়ি বেয়ে উঠতে না পেরে অনেকটা সময় বসে ছিলাম। এ অবস্থা দেখে দুইজন আনসার ও ভিডিপি সদস্যা আমাকে ভোট দিতে সহযোগিতা করায় আমি ভোট দিতে পেরেছি।
ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর সিবি পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অপ্রীতিকর যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন রয়েছে। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ফরিদপুর উপজেলায় ৪৪ টি ভোটকেন্দ্রে ৫৭২ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন রয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা মোঃ তাজিনুর ইসলাম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার সুপরামর্শে কিছু মানবিক কাজ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা করে যাচ্ছে।



