পীরগঞ্জ–রাণীশংকৈল সড়কে বাস দুর্ঘটনা, আহত ৩

রাণীশংকৈল প্রতিনিধি,হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে রাণীশংকৈলগামী সড়কের গোগর শেয়ালগাজি এলাকায় আজ একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সড়কে হঠাৎ পড়ে যাওয়া এক ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের কলাবাগানে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধার করেন। এ ঘটনায় অন্তত তিনজন যাত্রী আহত হয়েছেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।



