পুলিশ কর্তৃক ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার:

সামজাদ জসি,সিনিয়র স্টাফ রিপোর্টার
আজ সকাল ০৯.৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অত্র পৌরসভাস্থ গুরুহিত টু তালতলা গামী বীজনা নদীর ব্রীজের উপর হতে ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজতে থাকা ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে রাত ০২.৩০ ঘটিকায় কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর পূর্ব উত্তর পাড়া এলাকা হতে ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ০১ জন আসামি কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক তালিকা করে জব্দ করা হয়।
গ্রেফতার কৃতরা হলো মোঃ ফারুক হোসেন (৫৩) পিতা - মৃত মোঃ শাজাহান বাড়ি সিংগারবিল ইউনিয়নের মেরাশানী ,থানা- বিজয়নগর, অপরজন মোঃ ফয়জুর রহমান প্রকাশ ফজর আলী (৩৫) পিতা- মৃত সামছু মিয়া , বাড়ি - হাতুরাবাড়ী, থানা- কসবা, উভয় জেলা–ব্রাহ্মণবাড়িয়া।
পুলিশ জানায় এ সংক্রান্তে কসবা থানায় পৃথক ২টি মাদক মামলা হয়েছে।



