সিনিয়র রিপোর্টার ফজলে করিম মোঃ নাজমুজ্জামান প্রত্যাশা প্রি-ক্যাডেট একাডেমির ১১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাজহারুল ইসলাম সাহেব। উদ্বোধকের দায়িত্ব পালন করেন ডাঃ মাসুদ রানা ভুইয়া, পরিচালক, হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আব্দুল হাই সাহেব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, মধ্য গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তিলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ আল মামুন, সভাপতি, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি এবং জনাব মানিক মিয়া, সাধারণ সম্পাদক, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি। এছাড়াও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে জনাব মাজহারুল ইসলাম বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রত্যাশা প্রি-ক্যাডেট একাডেমি যেভাবে নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।” তিনি আরও বলেন, “শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” উদ্বোধক ডাঃ মাসুদ রানা ভুইয়া তার বক্তব্যে বলেন, “শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই। এমন আয়োজন শিশুদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব গঠনে সহায়ক।” সভাপতির বক্তব্যে আব্দুল হাই সাহেব শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ভালো মানুষ হওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, সততা ও মানবিক গুণাবলি অর্জন করা জরুরি।” অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র রিপোর্টার ফজলে করিম ও মোঃ নাজমুজ্জামান।