বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলার উদ্যোগে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রকিবুল ইসলাম, বাগেরহাট
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে সংগঠনটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শালীন পরিবেশে পালন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭৭ সালে ঢাকার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ছয়জন নিবেদিতপ্রাণ ভাইয়ের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মীর কাসেম আলী মিন্টু। দীর্ঘ পথপরিক্রমায় সংগঠনটি আজ দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠনে পরিণত হয়েছে।
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাগেরহাট দশআনির মোড় থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শান্তিপূর্ণ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিটি বাগেরহাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে। পরবর্তীতে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সম্মানিত সভাপতি হাফেজ মোর্শেদ আলম, জেলা সেক্রেটারি আহমাদ আব্দুল্লাহ, সাবেক জেলা সভাপতি নাজমুল হাসান সাইফসহ জেলা, থানা ও বিভিন্ন ওয়ার্ড ও বাজার পর্যায়ের নেতাকর্মীরা।
ব্যাপক ছাত্রসমাগম ও সুশৃঙ্খল অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।



