বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল ভালুকা উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে ২৬ ডিসেম্বর শুক্রবার রাতে ফুলেল শুভেচছা বিনিময় করেছেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ ও ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল ভালুকা উপজেলা শাখার নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আবু রাসেল (সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত), যুগ্ন আহবায়ক মোঃ জাহাঙ্গীর খান (সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত), যুগ্ন আহবায়ক আবু রাশেদ আকন্দ, মোঃ আলামিন, মোঃ তানভীর, সদস্য আশিক প্রমুখ। এছাড়াও এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল ভালুকা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।