বাগেরহাটের ৪টি আসনে ১২ দলীয় জোটের জামায়াত প্রার্থী ঘোষণা

বাগেরহাট জেলা প্রতিনিধি | মোঃ রাকিবুল ইসলাম
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ১২ দলীয় জোটের পক্ষ থেকে বাগেরহাটের ৪টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা সকলেই ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, যারা দীর্ঘদিন ধরে শিক্ষা, দাওয়াত এবং সমাজসেবায় সক্রিয়।
বাগেরহাট–১ আসনে প্রার্থী হয়েছেন বর্ষীয়ান শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। তিনি স্থানীয়ভাবে পরিচ্ছন্ন ও আদর্শবান নেতৃত্বের জন্য সুপরিচিত।
বাগেরহাট–২ আসনে মনোনয়ন পেয়েছেন শেখ মনজুরুল হক রাহাদ, যিনি দীর্ঘদিন ইসলামী আন্দোলন, যুব সমাজের নৈতিক শিক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত।
বাগেরহাট–৩ আসনে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। তিনি একজন অভিজ্ঞ আইনজীবী ও সক্রিয় ইসলামী সংগঠক, স্থানীয় পর্যায়ে ন্যায়ের প্রতিষ্ঠায় তার অবদান প্রশংসিত।
বাগেরহাট–৪ আসনে মনোনীত হয়েছেন অধ্যক্ষ আব্দুল আলীম, যিনি দীর্ঘদিন শিক্ষা ও সমাজসেবায় যুক্ত এবং স্থানীয়ভাবে পরিচ্ছন্ন ও আদর্শবান নেতা হিসেবে পরিচিত।
জোটের নেতারা আশা প্রকাশ করেছেন, জনগণের সক্রিয় সমর্থনে এই চারটি আসনে নৈতিক ও ইসলামী রাজনীতির বিজয় নিশ্চিত হবে।



