বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম বাদশাহ এর তথ্যচিত্রে রিপোর্ট।    বাগেরহাটে আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২৩ জন প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার উপস্থিতিতে এসব প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনকে ঘিরে বাগেরহাট জেলায় রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উৎসাহ-উদ্দীপনা। জেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে পুলিশ, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।