বাগেরহাটে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নারী, পুরুষ ও শিশু রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি চর্মরোগ, ডায়াবেটিস, রক্তচাপসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়। আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই মেডিকেল ক্যাম্পের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন, যা এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।