রবিউল মোল্লা বাগেরহাট মাল্টিমিডিয়া প্রতিনিধি। শীতের তীব্র প্রভাব থেকে মানুষদের রক্ষা ও তাদের কষ্ট লাঘবের জন্য বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমটি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সহযোগিতায় পরিচালিত হয়। কম্বল বিতরণের সময় উপস্থিতরা জানান, এই সাহায্য তাদের শীতকালকে অনেক সহজ করে তুলেছে এবং তাদের পরিবারের জন্য বড় সহায়তা হিসেবে এসেছে। জেলা প্রশাসন আশা প্রকাশ করেছেন যে, শীতকাল জুড়ে এই ধরনের কার্যক্রম চলমান থাকবে এবং জনগণকে সব সময় সরকারের সহযোগিতা পৌঁছানো হবে। এতে কম্বল পেয়া মানুষরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেন, “এ ধরনের সহায়তা আমাদের জন্য বড় উপকার, বিশেষ করে বয়স্ক ও অসহায় মানুষের জন্য।” স্থানীয় সমাজকর্মী ও কর্মকর্তারা বলেন, এই উদ্যোগ শুধু শীতের কষ্ট কমাবে না, পাশাপাশি সমাজে মানবিক সহমর্মিতার উদাহরণ স্থাপন করবে।