বাগেরহাট জেলা প্রতিনিধি। মোঃ রাকিবুল ইসলাম  আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-১ আসনে জোটের পক্ষ থেকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান-এর নাম। শিক্ষা, দ্বীনি দাওয়াত ও সমাজসেবায় দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তাকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসাহ লক্ষ্য করা গেছে। অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান সৎ ও আদর্শবান নেতৃত্ব হিসেবে এলাকায় পরিচিত। জোটের পক্ষ থেকে জানানো হয়, জনগণের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক রাজনীতির লক্ষ্যেই তাকে প্রার্থী হিসেবে বাছাই করা হয়েছে। স্থানীয় পর্যায়ে প্রার্থী ঘোষণার পর বাগেরহাট-১ আসনে নির্বাচনী তৎপরতা আরও সক্রিয় হয়ে উঠেছে।