বিশেষ প্রতিনিধি: মোঃ বাহার মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন গণতান্ত্রিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার ভোর ৬টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গোটা দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোক ও বেদনার ছায়া। দেশের এই শোকাবহ মুহূর্তে গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ও ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন, "বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক দীর্ঘকালীন ও প্রভাবশালী নেতৃত্বের প্রতীক। রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ে তিনি গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও তাঁর নেতৃত্ব ও অবস্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্বতন্ত্র ও স্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে থাকবে।" তারেক উল্লাহ চৌধুরী বলেন, "বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। " তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, বিএনপি নেতাকর্মী ও তাঁর অসংখ্য অনুসারীর প্রতি গভীর সমবেদনা জানান।