ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১২ কেজি গাঁজাসহ আটক ০১

সামজাদ জসি,সিনিয়র স্টাফ রিপোর্টার
০৯ জানুয়ারী রোজ বৃহস্পতিবার রাত আনুমানিক ০১:৪০ মিনিটের সময় ব্রাহ্মণবাড়িয়ার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বিজয়নগর থানার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর রেল কলনীর আলী চাঁন মিয়ার বাড়ির পাশ হয়তে মোঃ আনোয়ার মিয়া (৩০) পিতা- মৃত সাঈদ মিয়াকে ডিবি পুলিশ আটক করে এ সময় তার হেফাজতে থাকা ১২ (বারো) কেজি গাঁজা তার বাড়ি থেকে উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে এবং এ-সংক্রান্তে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



