ক্রাইম রিপোর্টার মোঃ আব্দুল করিম  কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীর উত্তর পুর্ব পাশে কোহেলিয়া নদীর চর ও অবৈধ ভাবে প্যারাবন দখল করে ঘের তৈরি করেছে স্থানিয় প্রভাবশালী আব্বাস উদ্দিনের নেতৃত্বে একটি সিন্ডিকেট । জানা গেছে,পেকুয়ার মগনামা ইউনিয়নের ছনুয়া রেঞ্জ কর্মকর্তা ও মাতারবাড়ীর বিট কর্মকর্তা যৌথ অভিযান চালিয়ে নির্মিত ওই চিংড়ি ঘেরের সব বাঁধ কেটে দিয়ে সরকারি জমি দখলমুক্ত করেছে বনবিভাগ।   গত বছরে জুলাই মাসের সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা অভিযান চালিয়ে সরকারি জমি দখলমুক্ত করা হয়। গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলী বলেন, চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তার নির্দেশে ছনুয়া রেঞ্জ ও মাতারবাড়ী বিটের বনকর্মীরা অভিযানে অংশ নেন। এ সময় নির্মিত চিংড়ি প্রকল্পের সব বাঁধ কেটে দিয়ে সরকারি জমি উদ্ধার করা হয়। কিন্তু অভিযোগ উঠেছে ফের বনের জমি দখল করে চিংড়ি ঘের নিমার্ণ করেছে ভূমিদস্যু আব্বাস। এনিয়ে বন বিভাগের অভিযান নিয়ে প্রশ্ম দেখা দিয়েছে।