যশোদল ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুতকাইল গোডাউন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ধানের শীষের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মো. নাজমুল আলম।
গণসংযোগকালে নাজমুল আলম বলেন,
“বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে এসেছে। আজ দেশের মানুষ পরিবর্তন চায়, মুক্তি চায়, ভোটের অধিকার ফিরে পেতে চায়। ধানের শীষ সেই পরিবর্তনের প্রতীক। জনগণের ঐক্যবদ্ধ শক্তিতেই ইনশাআল্লাহ এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের পথে মাইলফলক হবে।”
তিনি আরও বলেন,
“যশোদল ইউনিয়নের মানুষ অতীতেও বিএনপির পাশে ছিল, আগামীতেও থাকবে—এই বিশ্বাস আমাদের শক্তি জোগায়। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসাইন, ১নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, বিএনপি নেতা রিপনসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।



