রানীশংকৈল প্রতিনিধি  হাসিনুজ্জামান মিন্টু    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভায় বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা নতুন গতি পেয়েছে। বুধবার বিকেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে শুরু হওয়া এক বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা যায়।   এ প্রচারণায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুদুর নবী পান্না বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, জিয়া পরিষদের সভাপতি শরিফ উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি পারভেজসহ দলের একাধিক দায়িত্বশীল নেতা। এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু, স্বেচ্ছাসেবক দল, যুবদল, মহিলা দল ও ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশ নেন।   বিশেষভাবে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাফর, ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মহিলা ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মিছিলটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।   মিছিলে অংশ নেওয়া নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে দেখা যায়। পুরো কর্মসূচিজুড়ে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস নির্বাচনী মাঠে বিএনপির শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।