শহীদ ওসমান হাদির স্মৃতি ধারণ করে নজরুলের সাহসী পঙক্তিতে আরমানের শ্রদ্ধা

নাঈম ইসলাম, জেলা প্রতিবেদক, নীলফামারী
নীলফামারীর ডিমলা উপজেলায় এক আবেগঘন দৃশ্য ফুটে উঠছে। শহীদ শরিফ ওসমান হাদি ভাইয়ের স্মৃতি ও আদর্শকে নতুন প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখতে জনতা ডিগ্রি কলেজের ছাত্র আরমান হোসেন এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন। নিজের ফোনের ওয়ালপেপারে হাদি ভাইয়ের ছবি রাখা থেকে শুরু করে পোশাকে কবির পঙক্তি—সবখানেই ফুটে উঠছে এক গভীর শ্রদ্ধা।
দেখা যায়, আরমান তার টি-শার্টের পেছনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অমর পঙক্তি "বল বীর, চির উন্নত মম শির" লিখে নিয়েছেন।
পঙক্তিটি ছিল মূলত শহীদ ওসমান হাদি ভাইয়ের জীবনের মূল সুর ও আদর্শ। অন্যায়ের কাছে মাথা নত না করার যে শিক্ষা হাদি ভাই দিয়ে গেছেন, সেটিই এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আরমান। জনতা ডিগ্রি কলেজের ছাত্র আরমান জানান, ওসমান হাদি ভাই ছিলেন তার প্রেরণার উৎস। তার সেই তেজস্বী কণ্ঠ এবং আপসহীন ব্যক্তিত্বকে হৃদয়ে ধারণ করতেই তিনি তার স্মার্টফোনের ওয়ালপেপারে প্রিয় নেতার ছবি দিয়ে রেখেছেন।
ডিমলার সাধারণ মানুষের মাঝে হাদি ভাইয়ের আন্তরিকতা ও ত্যাগের কথা আজও মুখে মুখে ফেরে। আরমানের মতো তরুণরা মনে করেন, হাদি ভাইয়ের দেখানো পথেই ডিমলার যুবসমাজ সুন্দর ও সাহসী সমাজ গঠনে এগিয়ে যাবে। শহীদ শরিফ ওসমান হাদি ভাইয়ের বিচার দাবি এবং তাকে স্মরণ রাখার এই ভিন্নধর্মী প্রচেষ্টা এখন স্থানীয় পর্যায়ে বেশ আলোচনার সৃষ্টি করেছে।



