ক্রাইম রিপোর্টার মোঃ আব্দুল করিম কক্সবাজার জেলা প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক বাংলাদেশ সমাচার, মাই টিভি, নিউজ ভিশন ও দৈনন্দিন পত্রিকায় কর্মরত সাংবাদিক নুরুল ইসলাম ও তাঁর বয়োবৃদ্ধ মায়ের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, জানা যায়, কক্সবাজার শহরতলীর খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়া এলাকায় চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে সাংবাদিক নুরুল ইসলামের বুক ও হাতের হাড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাঁর বৃদ্ধ মা-ও আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ রয়েছে, হামলায় জড়িত সন্ত্রাসী চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, জবরদখল ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত। তাদের বিরুদ্ধে থানায় একাধিক জিডি ও ডজনখানেক মামলা রয়েছে। তবুও তারা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। একজন পেশাদার সাংবাদিক ও তার পরিবারের ওপর এমন ন্যাক্কারজনক হামলা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়—এটি গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর সরাসরি হুমকি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রধারীদের এমন দৌরাত্ম্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারীদের দ্রুত গ্রেফতার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা মারাত্মকভাবে ব্যাহত হবে—এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।