সাকুয়া বাজারে বিএনপির নির্বাচনী প্রচারণা ও পথসভা সাধারণ মানুষের ভালোবাসাই আমার শক্তি: ড. ওসমান ফারুক

করিমগঞ্জ প্রতিনিধি,
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সফল শিক্ষামন্ত্রী ড. এম. ওসমান ফারুক বলেছেন,
“দেহুন্দা ইউনিয়নের সাকুয়া বাজারে সাধারণ মানুষের যে ভালোবাসা ও সমর্থন পাচ্ছি, তা আমাকে প্রতিনিয়ত শক্তিশালী করছে। আশা করি আপনারা সব সময় এভাবেই আমাকে সমর্থন দিয়ে যাবেন। আমি সব সময় আপনাদের পাশে আছি।”
বুধবার (২৯ জানুয়ারি) দেহুন্দা ইউনিয়নের সাকুয়া বাজারে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা ও পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি'র সাবেক ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ভিপি বলেন,
“ড. ওসমান ফারুক একজন পরীক্ষিত ও গ্রহণযোগ্য নেতা। শিক্ষা ও উন্নয়নে তাঁর অবদান এই এলাকার মানুষ ভুলে যায়নি। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
আজিজুল ইসলাম দুলাল তাঁর বক্তব্যে বলেন,
“এই আসনের সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক ধানের শীষ। পরিবর্তনের নেতৃত্ব দিতে ড. ওসমান ফারুকই সবচেয়ে যোগ্য প্রার্থী।”
করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বলেন,
“জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, এই আসনে ধানের শীষের পক্ষে শক্ত অবস্থান তৈরি হয়েছে। দলের প্রতিটি নেতাকর্মীকে মাঠে থেকেই কাজ করতে হবে।”
সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলাল শিকদার বলেন,
“এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। ড. ওসমান ফারুকের নেতৃত্বে করিমগঞ্জ–তাড়াইল আসনে বিএনপি বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ।”
নির্বাচনী প্রচারণা ও পথসভা চলাকালে বাজারের ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সাকুয়া বাজার এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সাধারণ মানুষ ধানের শীষ প্রতীকের প্রতি তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।
এ সময় করিমগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থান: সাকুয়া বাজার, দেহুন্দা ইউনিয়ন, করিমগঞ্জ



