নাঈম ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার সকাল ৬টায় ফজরের নামাজের পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। আজ সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দলের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর পেয়ে বিভিন্ন কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক ভিড় করছেন। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি তিন মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আধুনিক বাংলাদেশ গঠন এবং সংসদীয় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকা অনস্বীকার্য।