চীফ রিপোর্টার, আজিজুল হক  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর কারণে সারাদেশে একযোগে বিদ্রোহী নেতা ও প্রার্থীদের দলীয় পদসহ সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ও ঐক্য অক্ষুণ্ন রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারা দেশে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। বুধবার  রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে দলীয় সিদ্ধান্ত অমান্যকারী বিদ্রোহী প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে যারা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেননি, তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ✔️ রংপুর বিভাগ ১. দিনাজপুর-২: আ. ন. ম. বজলুর রশিদ — দিনাজপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা বিএনপি উপদেষ্টা ২. দিনাজপুর-৫: এ. জেড. এম. রেজয়ানুল হক — সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ৩. নীলফামারী-৪: রিয়াদ আরাফান সরকার রানা — সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দপুর জেলা বিএনপি ✔️ রাজশাহী বিভাগ ১. নওগাঁ-৩: পারভেজ আরেফিন সিদ্দিকী — সদস্য, মহাদেবপুর উপজেলা বিএনপি ২. নাটোর-১: তাইফুল ইসলাম টিপু — সহ দপ্তর সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ৩. নাটোর-১: ডা. ইয়াসির আরশাদ রাজন — সদস্য, জেলা বিএনপি ৪. নাটোর-৩: দাউদার মাহমুদ — যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি ৫. রাজশাহী-৫: ইসফা খাইরুল হক শিমুল — সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপি ৬. রাজশাহী-৫: ব্যারিস্টার রেজাউল করিম — সহ-সভাপতি, লন্ডন জিয়া পরিষদ ৭. পাবনা-৩: কে. এম. আনোয়ারুল ইসলাম — সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ৮. পাবনা-৪: জাকারিয়া পিন্টু — সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পাবনা জেলা বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক, ঈশ্বরদী পৌর বিএনপি ✔️ খুলনা বিভাগ ১. কুষ্টিয়া-১: নুরুজ্জামান হাবলু মোল্লা — সাবেক যুগ্ম আহ্বায়ক, দৌলতপুর উপজেলা বিএনপি ২. নড়াইল-২: মনিরুল ইসলাম — সাধারণ সম্পাদক, জেলা বিএনপি ৩. যশোর-৫: এ্যাডভোকেট শহিদ ইকবাল — সভাপতি, মনিরামপুর থানা ৪. সাতক্ষীরা-৩: ডা. শহীদুল আলম — সদস্য, জাতীয় নির্বাহী কমিটি ৫. বাগেরহাট-১: ইঞ্জি. মাসুদ — সদস্য, জেলা বিএনপি ৬. বাগেরহাট-৪: খায়রুজ্জামান শিপন — সদস্য, জেলা বিএনপি ✔️ বরিশাল বিভাগ ১. বরিশাল-১: আব্দুস সোবহান — সদস্য, জাতীয় নির্বাহী কমিটি ২. পিরোজপুর-২: মোহাম্মদ মাহমুদ হোসেন — প্রাথমিক সদস্য ✔️ ঢাকা বিভাগ ১. নারায়ণগঞ্জ-১: মোহাম্মাদ দুলাল হোসেন — সাবেক সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি ২. নারায়ণগঞ্জ-২: মো. আতাউর রহমান খান আঙ্গুর — সাবেক সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি ৩. নারায়ণগঞ্জ-৩: অধ্যাপক মো. রেজাউল করিম — সদস্য, জাতীয় নির্বাহী কমিটি ৪. টাঙ্গাইল-১: এ্যাডভোকেট মোহাম্মাদ আলী — সদস্য, জাতীয় নির্বাহী কমিটি ৫. টাঙ্গাইল-৩: লুৎফর রহমান খান আজাদ — উপদেষ্টা, চেয়ারপারসন ৬. টাঙ্গাইল-৫: এ্যাডভোকেট ফরহাদ ইকবাল — সাধারণ সম্পাদক, জেলা বিএনপি ৭. নরসিংদী-৫: মো. জামাল আহমেদ চৌধুরী — সহ-সভাপতি, জেলা বিএনপি ৮. মুন্সিগঞ্জ-১: মো. মুমিন আলী — সদস্য, জেলা বিএনপি ৯. মুন্সিগঞ্জ-৩: মো. মহিউদ্দিন — সদস্য সচিব, জেলা বিএনপি ✔️ ময়মনসিংহ বিভাগ (সহ কিশোরগঞ্জ) ১. কিশোরগঞ্জ-১: রেজাউল করিম চুন্নু — সদস্য, কিশোরগঞ্জ সদর থানা বিএনপি ২. কিশোরগঞ্জ-৫: শেখ মজিবুর রহমান ইকবাল — সদস্য, জাতীয় নির্বাহী কমিটি ও সভাপতি, বাজিতপুর উপজেলা বিএনপি ৩. ময়মনসিংহ-১: সালমান ওমর রুবেল — যুগ্ম আহ্বায়ক, হালুয়া-ঘাট উপজেলা বিএনপি ৪. ময়মনসিংহ-১০: এবি সিদ্দিকুর রহমান — যুগ্ম আহ্বায়ী, ময়নামতি জেলা বিএনপি ৫. ময়মনসিংহ-১১: মো. মোর্শেদ আলম — সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি ৬. নেত্রকোনা-৩: মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া — সদস্য, কেন্দ্রীয় উপজেলা বিএনপি ৭. শেরপুর-৩: মো. আমিনুল ইসলাম বাদশাহ — সদস্য, সাবেক জেলা বিএনপি ফরিদপুর বিভাগ ১. মাদারিপুর-১: লাভলু সিদ্দিকী — যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি ২. মাদারিপুর-১: কামাল জামাল নুরউদ্দিন মোল্লা — সদস্য, শিবচর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি ৩. মাদারিপুর-২: মিল্টন বৈদ্য — সদস্য, জেলা বিএনপি ৪. রাজবাড়ী-২: নাসিরুল হক সাবু — সদস্য, জাতীয় নির্বাহী কমিটি ৫. গোপালগঞ্জ-২: এম. এস. খান মঞ্জু — সদস্য, জেলা বিএনপি ৬. গোপালগঞ্জ-২: সিরাজুল ইসলাম সিরাজ — সদস্য, জেলা বিএনপি ৭. গোপালগঞ্জ-৩: এ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব — সদস্য, জেলা বিএনপি ✔️ সিলেট বিভাগ ১. সুনামগঞ্জ-৩: আনোয়ার হোসেন — সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপি ২. সুনামগঞ্জ-৪: দেওয়ান জয়নুল জাকেরীন — সদস্য, আহ্বায়ক কমিটি ৩. সিলেট-৫: মামুনুর রশীদ (চাকসু) — উপদেষ্টা, সিলেট জেলা বিএনপি ৪. মৌলভীবাজার-৪: মহসিন মিয়া মধু — সদস্য, জেলা বিএনপি ৫. হবিগঞ্জ-১: শেখ সুজাত মিয়া — সদস্য, জাতীয় নির্বাহী কমিটি ✔️ কুমিল্লা বিভাগ ১. ব্রাহ্মণবাড়িয়া-১: এ্যাডভোকেট কামরুজ্জামান মামুন — সহ-সভাপতি, জেলা বিএনপি ২. ব্রাহ্মণবাড়িয়া-৫: কাজী নাজমুল হোসেন তাপস — অর্থ বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি ৩. ব্রাহ্মণবাড়িয়া-৬: কৃষিবিদ সাইদুজ্জামান কামাল — সাধারণ সদস্য ৪. কুমিল্লা-২: ইঞ্জি. আব্দুল মতিন — সাধারণ সদস্য, উপদেষ্টা ৫. কুমিল্লা-৭: আতিকুল আলম শাওন — সভাপতি, উপজেলা বিএনপি ৬. চাঁদপুর-৪: এম. এ. হান্নান — সদস্য, জাতীয় নির্বাহী কমিটি ✔️ চট্টগ্রাম বিভাগ ১. চট্টগ্রাম-১৪: এ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী — সাবেক সদস্য, জেলা বিএনপি ২. চট্টগ্রাম-১৪: শফিকুল ইসলাম রাহী — সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, স্বেচ্ছাসেবক দল ৩. চট্টগ্রাম-১৬: লিয়াকত আলী চেয়ারম্যান — সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি ৪. নোয়াখালী-২: কাজী মফিজুর রহমান — সদস্য, জাতীয় নির্বাহী কমিটি ৫. নোয়াখালী-৬: প্রকৌশলী ফজলুল আজীম — সাবেক সংসদ সদস্য ৬. নোয়াখালী-৬: ইঞ্জিনিয়ার তানবীর উদ্দীন রাজীব — সদস্য, জেলা বিএনপি