সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক হিসেবে জাফর ইকবাল মনোনীত কিশোরগঞ্জ জেলা শাখার শুভেচ্ছা ও অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:
দক্ষিণ এশিয়ার স্বনামধন্য মানবাধিকার সংগঠন SAARC Human Rights Foundation-এর কেন্দ্রীয় পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন জাফর ইকবাল। সম্প্রতি সংগঠনটির কার্যনির্বাহী কমিটির এক সভায় ২০২৬–২০২৮ মেয়াদের জন্য তাকে এ পদে মনোনীত করা হয়।
সংগঠন সূত্রে জানা যায়, ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে তাকে কেন্দ্রীয় পরিচালক হিসেবে মনোনীত করায় SAARC Human Rights Foundation, Kishoreganj District-এর সভাপতি ফজলে করিম মোঃ নাজমুজ্জামান এবং সাধারণ সম্পাদক আজিজুল হক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, জাফর ইকবালের নেতৃত্বে মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে।
জেলা শাখার পক্ষ থেকে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।



