সিরাজগঞ্জে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্ধকরণের শুভ উদ্বোধন

মোঃ মাহবু বুর রহমান । সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গণভোট ২০২৬
সংসদ নির্বাচন
দেশের চাবি
আপনার হাতে
এই প্রতিপাদ্যকে সামনে রেখে
সিরাজগঞ্জে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্ধকরণের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৬ জানুয়ারী/২৬ শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে রাজশাহী বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম বজলুর রশীদ এর সভাপতিত্বে গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন অর্ন্তবর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রনালয় এবং বিজ্ঞান ও তথ্য মন্ত্রনালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ সময় প্রধান অতিথি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সবাইকে হ্যাঁ ভোট দিয়ে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি হ্যা ভোটকে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য একটি গাইড লাইন হিসেবেও উল্লেখ করেন। হ্যা ভোটকে তিনি তালা খোলার চাবির সাথে তুলনা করেন। সংসকার বিষয়ে তিনি সংস্কার সম্পূর্ণ না হলেও একটা শক্ত কাঠামো তৈরী করা হয়েছে যাহা পরবর্তী প্রজন্মের কাজে আসবে। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রানালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগগ বক্তব্য রাখেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এ ছাড়াও এ সময় সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, জেলা পরিষদ কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা: আফসানা ইয়াসমিন, জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন স্তরের উর্দ্ধতন কর্মকর্তা, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, বিভিন্ন উপজেলা থেকে আগত আমন্ত্রিত বিভিন্ন শ্রেণি পেশার অতিথিবৃন্দ, সিরাজগঞ্জে কর্মরত ইলেকট্রনিক এন্ড প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।



