সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

জিল্লুর রহমান ভূঁইয়া জিতু,সীতাকুণ্ড প্রতিনিধি।।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার১ নং সৈয়দপুর ইউনিয়নের পূর্ববাকখালী ৪নং ওয়ার্ডের শেখের হাটের উত্তর পাশে আবদুল আলীর বাড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে।আগুনের লেলিহান শিখা আবদুল আলীর বাড়ির রবি সওদাগর,দেলোয়ার, আনোয়ার ও নুর আলমের চারটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।ধারণা করা হচ্ছে,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে তাদের ঘরে থাকা নগদ প্রায় ৫ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকারসহ মোবাইল ফোন, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ লক্ষ টাকা ।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে না যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ঘটনাটি তদন্ত করে আগুনের প্রকৃত কারণ নির্ণয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।



