সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, এক ক্রু নিহত, ১৫ জন উদ্ধার

আখাউড়া প্রতিনিধি, সিজান সরকার
আজ সকাল কক্সবাজারের নুনিয়াছড়া ঘাটে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ “দ্যা আটলান্টিক ক্রুজ”-এ আগুন লেগে এক ক্রু নিহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় জাহাজে কোনো পর্যটক ছিলেন না।
জাহাজে থাকা ১৫ জনকে স্থানীয় ট্রলার ও স্পিডবোটের মাধ্যমে নিরাপদ স্থানে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে, যা আগুনের কারণ খতিয়ে দেখবে। জাহাজটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রা পুনরায় শুরু করার আগে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
পর্যটকদের সচেতন করার জন্য বলা হয়েছে, সেন্টমার্টিনের যাত্রার আগে টিকেট ও QR কোডসহ সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে।



